|
Date: 2025-09-09 17:51:29 |
লক্ষ্মীপুর জেলার শিক্ষাঙ্গনে আবারও উজ্জ্বল সাফল্যের স্বাক্ষর রাখল প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি জেলায় শীর্ষস্থান অর্জনের পাশাপাশি ২৭ জন শিক্ষার্থী সরকারি বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে।
এ বছর প্রতিষ্ঠানটির ৯১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। মোট ৩১৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে, যার মধ্যে পাশের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৬৯ শতাংশ।
শিক্ষার্থীদের এ অর্জন নিয়ে গর্ব প্রকাশ করে কলেজ কর্তৃপক্ষ জানায়, বিগত বছরের প্রতিকূল পরিস্থিতি ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও শিক্ষার্থীরা অদম্য মনোবল ও দৃঢ় প্রতিজ্ঞায় নিজেদের প্রমাণ করেছে।
প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নিয়মিত পরিশ্রম ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানই এ সাফল্যের মূল চাবিকাঠি। তারা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বপ্নপূরণে অগ্রণী ভূমিকা পালন করবে।
© Deshchitro 2024