ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, পুরাতন হাটখোলা বাজার, পোস্ট অফিস মোড়, শেরে বাংলা সড়ক, কেসি কলেজের সামনে, ওয়াপদা বাজার, অভিযান চালানো হয়। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শহরে অবস্থিত কামাল কাবাব ঘরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঝিনাইদহ কর্তৃক অভিযান পরিচালনাকালে কাঁচা ও বাসি কাবাব ফ্রিজে একসাথে সংরক্ষণ, আগের দিনের পোড়া তেল সংরক্ষণ ও অন্যান্য অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পরবর্তীতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঝিনাইদহ, ঔষধ প্রশাসন অধিদপ্তর, জেলা কার্যালয়, ঝিনাইদহ ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, ঝিনাইদহ এর যৌথ অভিযান শুরু হয়। এসময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঝিনাইদহ কর্তৃক ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পোস্ট অফিস মোড়ে অবস্থিত সুইট হোটেলকে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা, শেরে বাংলা সড়কে অবস্থিত ঘোষ সুইটস এন্ড দধি ভান্ডারকে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা, কেসি কলেজের সামনে অবস্থিত ঘরোয়া হোটেল এন্ড রেস্তোরাকে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা, ওয়াপদা বাজারে অবস্থিত মিলন ফার্মেসি কে ২০০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানকে মামলা দেয়া হয়। এই অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ঝিনাইদহ জেলা পুলিশের কয়েকটি টিম। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024