|
Date: 2025-09-11 23:43:09 |
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ৬ জন লেখককে ২০২৪-২৫ কার্যবর্ষের ‘বর্ষসেরা সম্মাননা’ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সংগঠনটির কার্যনির্বাহী পর্ষদের সিদ্ধান্তে লেখকদের এ সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা প্রতিবছর সদস্যদের কার্যক্রমের উপর ভিত্তি করে বর্ষসেরা লেখক, বর্ষসেরা সংগঠক, উদ্যমী সংগঠক-সহ বিভিন্ন বিভাগে সেরাদের মূল্যায়ন করে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২৪- ২৫ কার্যবর্ষের বিভিন্ন বিভাগে সেরা খেতাব অর্জনকারীদের তালিকা ঘোষণা করা হয়েছে।
বর্ষসেরা সংগঠক হিসেবে নির্বাচিত হয়েছেন-
মোঃ রবিউস সানি জোহা, বর্ষসেরা লেখক- রুনা লায়লা, উদ্যমী সংগঠক- এস. এম. রেদোয়ানুল হাসান রায়হান, উদ্যমী লেখক মোজাহিদ হোসেন এবং বর্ষসেরা টিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন - তামান্না ইসলাম ও মোঃ আব্দুল্লাহ আল মুনাইম।
উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা তরুণ লেখক সৃষ্টি, পাঠচক্র আয়োজন, লেখালেখি বিষয়ক কর্মশালা ও তরুণদের লেখালেখিতে উদ্বুদ্ধ করে থাকে। সংগঠনটি ২০১৯ সালে প্রতিষ্ঠা পরবর্তী সময় থেকে পরপর "৫ম বার বর্ষসেরা শাখা" নির্বাচিত হয়েছে এবং তরুণ লেখকদের লেখালেখিতে উদ্বুদ্ধ করে চলছে।
© Deshchitro 2024