|
Date: 2025-09-13 04:05:36 |
মানুষ চাইলে প্রেমে পড়তে পারে অসংখ্যবার। যেকোন সময় যেকোন ক্ষেত্রে যেকোন কিছুর প্রতি মানুষের প্রেম আসতে পারে। প্রেমে পড়া অপরাধ নয়। প্রেমে পড়া ভুল নয়।
ভুল হয় তখন যখন মানুষ নির্দিষ্ট কারো মায়ায় আটকায়। আর সে ভুলের মাশুল মানুষ জনমভর দিয়ে যায়। মায়া একটা বিষাক্ত আবেগ। যা মানুষকে খুরে খুরে খায়। তীব্র যন্ত্রনা দিয়ে মানুষকে ধ্বংস করে।
প্রেম আর মায়া দুটোর মাঝে তফাৎ অনেক। প্রেমে পড়াটা শুধু মাত্র আবেগ খনস্থায়ী ভালোলাগা। আর মায়া, মায়াটা চিরস্থায়ী আক্ষেপ। কারো মায়ায় জড়ানো মানি নিজের জীবনের শেষটাকে পরিপূর্ণভাবে অনুভব করা।
জীবন কিন্তুু থেমে থাকেনা কখনো। সময়ের কাঁটা জেমন ঘোরে, তেমনি প্রতিটি সেকেন্ডে জীবনের আয়ু ও কমে আসে।নির্দিষ্ট কারো মায়ায় আটকে গেলে জীবন ক্রমাগত ধ্বংসের দিকে চলে যায়।
একটা মানুষ চাইলে হাজারবার প্রেমে পড়তে পারে। প্রেম আসে গহীনে প্রেম মানে একটা ভালো লাগা একটা খনিকের অনুভূতি। আর মায়ার বিষাক্ততা যাকে একবার ঘ্রাস করে সে আর কখনো ওই ঘোর থেকে ফিরতে পারেনা। হয়তো ব্যথাগুলো চাপা পড়ে কঠিন পাথরে। তবে কালে কালে তা আবার জাগ্রত হয়ে ওঠে।
© Deshchitro 2024