|
Date: 2025-09-13 16:15:03 |
সাতক্ষীরার তালা উপজেলায় “শিক্ষার গুণগত মান উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫)পাটকেলঘাটায় কুমিরা মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলার ১৩টি কলেজের শিক্ষকবৃন্দ।
কুমিরা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মিসেস লুৎফর আরা জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য জনাব হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যক্ষ মোঃ এনামুল ইসলাম, কুমিরা মহিলা ডিগ্রী কলেজের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী রেহেনা খানম, শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ বিশ্বাস রফিকুল ইসলাম।বিএনপি নেতা শিক্ষক মিনাল কান্তি রায়, কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন তালা মহিলা কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত মোঃ শফিকুল ইসলাম ও অধ্যাপক মোশাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “আমার পরিবারে অধিকাংশই শিক্ষক পেশায় নিয়োজিত। তাই নিজেকে আমি শিক্ষক পরিবারের সন্তান হিসেবে গর্ব করি। শিক্ষকরা একজন মোমবাতির মতো, যারা নিজে জ্বলে আলোকিত করেন ঘর থেকে ঘরে। শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর, তারাই আমাদের গুরুজন। তাদের হাত ধরেই আমরা সুশিক্ষিত হয়েছি। তাই জীবনের সবক্ষেত্রে আমরা শিক্ষকদের সম্মান জানাবো এবং বিপদে-আপদে তাদের পাশে থাকবো।”
© Deshchitro 2024