উৎসব মুখর পরিবেশে যশোরের অভয়নগর উপজেলার মেয়েদের জন্য দ্বীনি শিক্ষার অত্যন্ত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আমেনা কওমি মহিলা মাদ্রাসায় অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

শনিবার (১৩ সেপ্টেম্বর)সকাল নয়টা থেকেই অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবক অভিভাবিকাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে নওয়াপাড়া আমেনা কওমি মহিলা মাদ্রাসার প্রাঙ্গন।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার সুযোগ্য মুহতামিম মুফতি জিহাদুল ইসলাম, 

বক্তব্য রাখেন,অত্র মাদ্রাসার সুযোগ্য সভাপতি আব্দুল গনি সরদার, এছাড়াও আর বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র  উপজেলা থানা শাখার সহ: সভাপতি এফ এম  আলাউদ্দিন,নায়েবে আমির মুক্তি রফিকুল ইসলাম,অত্র মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি নাজিম উদ্দিন, মুফতি তরিকুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইব্রাহিম খলিল মুফতি, এছাড়াও মাদ্রাসার বিভিন্ন বিষয়ে নিয়ে মতবাদ ব্যক্ত করেন  করেন অভিভাবক অভিভাবিকা বৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024