|
Date: 2025-09-15 20:08:03 |
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কুতুবদিয়া সরকারী কলেজে এইচএসসি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তিকৃত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওয়ারিন্টেশন ক্লাসের মধ্যদিয়ে পাঠদান শুরু করে কলেজ কর্তৃপক্ষ ৷সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) কুতুবদিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় উৎসব মুখর ওরিয়েন্টেশন ক্লাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর অরুন বিকাশ বড়ুয়া।এসময় তিনি উপদেশ এবং দিকনির্দেশনা মুলক বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়া, শ্রেণি কার্যক্রমে উপস্থিতি, দায়িত্ব, শৃঙ্খলা, এবং ভবিষ্যতে স্বপ্ন পূরণের লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়া। ছাত্র ছাত্রীদের সুন্দর ও মানবিক জীবন গঠনের আহবান জানান।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন একাদশ ভর্তি কমিটির আহবায়ক কলেজের প্রভাষক জনাব সমীর কান্তি দাশ। তিনি নবীন শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে সুন্দরভাবে গড়ে তোলার আহ্বান জানান।এছাড়া বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক মোহাং নাজের হোছাইন, যিনি নবীনদের জ্ঞানের আলোয় আলোকিত হয়ে দেশ ও সমাজের সেবক হয়ে ওঠার আহ্বান জানান।
উপস্থাপনায় ছিলেন প্রভাষক এইচ. এম. ইশতেহাদুল হক, যিনি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলেন।
এছাড়া,প্রত্যেক নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করা হয়, এবং কলেজ একাডেমিক ক্যালেন্ডার বিতরণ করা হয়।এতে,একঝাঁক নতুন শিক্ষার্থীদের পদচারণায় কলেজের পরিবেশ হয়ে উঠে আরও প্রাণবন্ত ও মুখরিত।
© Deshchitro 2024