গোদাগাড়ী মহিলা কলেজে ২০২৫-২০২৬ ইং শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের ক্লাসের উদ্বোধন ও নবীণবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১১টার সময় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গোদাগাড়ী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো: আব্দুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী মহিলা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো : তোসলিম উদ্দীন, গোদাগাড়ী মহিলা কলেজের উপাধক্ষ্য মো: আব্দুল মালেক।
বক্তব্য রাখেন, জনাব কামরুজ্জামান সহকারী অধ্যাপক বাংলা, জামিলুর রশীদ সহকারী অধ্যাপক, ইংরেজি, মো: আব্দুল জাব্বার,সহকারী অধ্যাপক ইসলাম শিক্ষা, মো: সফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মার্কেটিং, মো: জিয়া উদ্দিন সহকারী অধ্যাপক পরিসংখ্যান, মো: গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক সমাজ বি: শিক্ষক প্রতিনিধি ফজিলাতুন্নেছা প্রমুখ।