|
Date: 2025-09-19 09:58:55 |
নান্দাইলে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা শীর্ষক মতবিনিময় সভা
ময়মনসিংহের নান্দাইলে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি নান্দাইল উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর)সকাল সাড়ে দশটায় উপজেলা মডেল মসজিদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি নান্দাইল উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা ওয়াকিব মিয়ার সভাপতিত্বে ও মাওলানা আব্দুল আহাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা ছাত্তার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ এর সহকারী পরিচালক সুজন আহমেদ,বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাওঃ আমিনুল হক,সেক্রেটারি মাওঃ মনজুরুল হক, নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামির আমীর কাজি শামসুদ্দিন, জামায়েতে ইসলামী সমর্থিত প্রার্থী ও বিডিপির চেয়ারম্যান এড.একেএম আনোয়ারুল ইসলাম চান,সুপার আবু সালেহ আকন্দ,সহকারী অধ্যাপক মো.নুরুল আমিন প্রমুখ
প্রধান অতিথি সারমিনা ছাত্তার বলেন,মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা বলতে এমন এক ব্যবস্থাকে বোঝায় যেখানে মসজিদ শুধু ইবাদতের স্থান হিসেবেই নয়, বরং শিক্ষা, সামাজিক, অর্থনৈতিক, এবং রাজনৈতিক কার্যকলাপের একটি কেন্দ্র হিসেবে কাজ করে। আর ইমামগনই পারেন মসজিদ-ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের মাধ্যম একটি একটি আদর্শ সমাজ করতে।
© Deshchitro 2024