পলাশে পঙ্গু আসাবুদ্দিনের পাশে দাঁড়ালো আমরা সামাজিক সংগঠন - দুর্বার


মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ উপজেলা প্রতিনিধি 


            নরসিংদীর পলাশে পঙ্গু আসাবুদ্দিনকে  স্থায়ীভাবে দোকান দিয়ে পাশে দাঁড়ালো আমরা সামাজিক সংগঠন- দুর্বার।

                             ১৯ সেপ্টেম্বর ২০২৫ রোজ শুক্রবার দুপুরে পারুলিয়া দক্ষিণ দেওড়া গ্রাম নিবাসী  আসাবুউদ্দিনের বাড়ীর  পাশে রাস্তা সংলগ্ন   দুর্বার স্বাবলম্বী প্রজেক্ট -০১, এর আওতায়  দোকান ঘরটি মেরামত ও দোকানের  মালামাল  তুলে দিয়ে  আসাবুদ্দিনকে  বুঝিয়ে দেওয়া হয় । পাশাপাশি  আসাবুউদ্দীন ও তার পরিবারকে সবরকম সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। মানবিক এ  উদ্যোগকে সাধুবাদ  ও  কৃতজ্ঞতা জ্ঞাপন  জানিয়েছে আশাবুদ্দিন ও তার পরিবার। 

                উল্লেখ যে, ৩০ বছর বয়সী টগবগে  যুবক আসাবুদ্দীন সুস্থ থাকাকালীন অবস্থায়  গিরিল মিস্ত্রীর কাজ করতেন । তার উপার্জনের টাকায় চলতো পুরো পরিবার। ভাগ্যের নির্মম পরিহাসে সুস্থ স্বাভাবিক আসাবুদ্দিনের আজ কোমরের মেরুদন্ডের হাড়সহ দুইটি পা পঙ্গু হয়ে গেছে। গত সাত বছর ধরে বিছানায় শয্যাশায়ী। প্রতিনিয়তই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি। সামান্য ভিটেমাটি ছাড়া যেটুকু জমি ছিলো সব কিছু বিক্রি করে এতোদিন চিকিৎসার খরচ চালিয়েছে পরিবারটি।

        বর্তমানে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না। পরিবারের এক মাত্র উপার্জনকারী আসাবুদ্দিনের জীবনে এমন দুর্ঘটনা নেমে আসায় চোখে মুখে অন্ধকার দেখছে পরিবারটি।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024