|
Date: 2025-09-19 14:50:02 |
গত ইংরেজি ১৮/০৯/২০২৫ তারিখ রাত অনুমান ১১.০০ ঘটিকা হইতে ১১.৩০ ঘটিকার মধ্যে যেকোনো সময়ে পাংশা থানাধীন বাবুপাড়া ইউনিয়নের সুজানগর গ্রামে রুহুল আমিন (৩৫) পিতা আইনুদ্দিন থানা পাংশা জেলা রাজবাড়ী তার বসতঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস নিলে শব্দ পেয়ে ভিকটিমের মা শাহানা বেগম ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন আসিয়া বটি দিয়ে ওড়না কাটিয়া নিচে নামিয়ে দেখে ভিকটিম রুহুল আমিন মারা গেছেন । ভিকটিমের মা শাহানা বেগমকে জিজ্ঞাসাবাদ করিয়া জানা যায় যে,দীর্ঘদিন যাবৎ রুহুল আমিন মাদকাসক্ত ছিলেন। ইতিমধ্যে ভিকটিম রুহুল আমিন তার বাড়ির ধান, পেঁয়াজ, হাঁস-মুরগি সকলের অগোচরে বিক্রি করিয়া নেশা করিয়েছেন এবং বিশ হাজার টাকা তার পিতা মাতার কাছ থেকে নেওয়ার বায়না ধরে। রুহুল আমিনের পিতা-মাতা গরিব হওয়ায় ২০ হাজার টাকা রুহুলকে দিতে পারে নাই। টাকাকে কেন্দ্র করে রুহুল ও তার মা এর মধ্যে কথা কাটাকাটি হয়। রুহুল এর পরিবারের ধারণা ২০ হাজার টাকার কারনে মনের দুঃখে রুহুল আত্মহত্যা করিয়াছে। ঘটনাস্থলে এস আই শাহ আলম সোহাগ গিয়েছিলেন।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© Deshchitro 2024