‎ক্রিড়াই শক্তি,ক্রিড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল,

‎এমন প্রতিপাদ্য বুকে লালন করে

‎কিশোরগঞ্জের হোসেনপুরে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরনে  অজপাড়াগাঁয়ে  ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।


‎ শুক্রবার (১৯ সেপ্টেম্বর ) বিকালে সিদলা ইউনিয়নের সাহেবের চর ভাটিপাড়া ব্রম্মপুত্র নদের তীরবর্তী  মাঠে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।


‎টান টান উত্তেজনাপূর্ণ এ খেলায়

‎কারা নির্যাতিত নেতা সিদলা ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক আল মামুনের সভাপতিত্বে

‎ প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ আহমেদ।


‎খেলাটি উদ্বোধন করেন সিদলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাসার।

‎পরিচালনার দ্বায়িত্বে ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক স্বপন আহমেদ।

‎এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নুরুল হক ইতালী প্রবাসী,উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক লুৎফর রহমান, সিদলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন আহমেদ সুমন।


‎ খেলায় রেফারির দায়িত্ব পালন করেন রাসেল মিয়া,ধারাবিবরণীতে ছিলেন ধারাভাষ্যকার সুরুজ আলী



‎৯০ মিনিটের এ খেলায়  ২-১ গোলে জয়লাভ করেন অবিবাহিতরা। প্রথম পুরস্কার ছিলো বিজয়ীদলের এলইডি টিভি  ও রানার্স আপ পুরষ্কার ছিলো একটি খাসি। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024