রায়পুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নতুন আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধকালীন বীর সেনানী, সাবেক জেলা পূর্ণবাসন কমিটির প্রতিনিধি এবং তিনবারের সাবেক উপজেলা কমান্ডার জি. এম. মহসীন রেজা। তাঁর এই নির্বাচনে গাজী পরিবারসহ সমগ্র এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে।
টগবগে যুবক বয়সে দেশমাতৃকার টানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন জি. এম. মহসীন রেজা। সীমান্তে শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি ছিলেন এক নির্ভীক যোদ্ধা। স্বাধীনতার লড়াইয়ে তাঁর অবদান আজও এলাকাবাসীর স্মৃতিতে অম্লান।
উপজেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধের চেতনা, সততা ও দেশপ্রেমকে ধারণ করে তরুণ প্রজন্মের জন্য হবেন অনুপ্রেরণার বাতিঘর।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এলাকাবাসীর প্রত্যাশা, নতুন আহ্বায়ক হিসেবে বীর মুক্তিযোদ্ধা জি. এম. মহসীন রেজা মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও মুক্তিযুদ্ধের আদর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন।