|
Date: 2025-09-24 18:14:52 |
রাজশাহী বাঘা উপজেলা জামায়াতে ইসলামী আজ বাদ আছর গণসংযোগ কর্মসূচি পালন করেছে।
বাঘা উপজেলার জামায়াতের সাবেক আমির ও বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলীর নেতৃত্বে এ গন সংযোগ অনুষ্ঠিত হয় । বাংলাদেশ জামায়াত ইসলামের ৫ দফা কর্মসূচি, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের মৌলিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে আজ বুধবার উপজেলার আড়ানী পৌরসভায় এই গণসংযোগ করা হয়।
দলটির নেতৃবৃন্দ সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং জনগণের সমস্যাগুলো শোনেন। তারা সরকারের নীতির সমালোচনা করে বলেন, গণমানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ের জন্য জামায়াত সবসময় কাজ করে যাবে।
গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও কর্মীরা অংশগ্রহণ করেন। তারা এলাকাবাসীর কাছে দলের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন এবং আগামী দিনে দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করে। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা জামাতের আমির ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, বাঘা পৌর জামায়িতের আমির সাবদার আলী, আড়ানী পৌর জামাতের আমির মনিরুল আজম জিঞ্জু, বাবু উপজেলা শিবির সভাপতি মতিউর ইসলাম প্রমুখ।
© Deshchitro 2024