|
Date: 2025-09-26 12:15:13 |
যশোরের বাঘারপাড়ায় অনুষ্ঠিত গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতি, বাঘারপাড়ার উদ্যোগে বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।খেলার সমাপনী দিনে ফুটবল ফাইনাল খেলায় নজরকাড়া নৈপুণ্য প্রদর্শন করে বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। তারা নারিকেলবাড়ীয়া বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়কে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশিকুজ্জামান। এছাড়াও সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি তরুন কুমার সাহা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাবেক সভাপতি এমদাদ হোসেন, ক্রীড়া শিক্ষক আবুল কালাম আজাদ, হাফিজুর রহমান, শরিফুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।উপস্থিত বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করার গুরুত্ব তুলে ধরেন এবং বিজয়ী দলকে অভিনন্দন জানান।
© Deshchitro 2024