খাগড়াছড়ি, ২৪ সেপ্টেম্বর ২০২৫: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), খাগড়াছড়ি পার্বত্য জেলার আয়োজনে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির জুলাই যোদ্ধা ও কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের উপর ঘৃণ্য হামলার প্রতিবাদে এবং পতিত স্বৈরাচারের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে চেংগী স্কয়ার থেকে মিছিলটি শুরু হয়ে শাপলা চত্ত্বরে গিয়ে শেষ হয়। কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) অ্যাড. মনজিলা ঝুমার নেতৃত্বে খাগড়াছড়ি সমন্বয় কমিটির শাহ নেওয়াজ, বিপ্লব ত্রিপুরা, নুর আলম,আব্দুর রহমান ছায়াদ, থুইচিং মারমা, নিরোপন চাকমা, আকলিমা আক্তার, রবিউল জিহাদ, ইসমাইল হোসেন, আতহার ইশরাক, হারুনুর রশিদ, শাহ সুলতান রাজু, উজ্জ্বল দেওয়ান, কৃষ্ণচরণ ত্রিপুরা, অমরধন ত্রিপুরা ল, আরিফুর রহমান, ইব্রাহিমসহ উল্লেখযোগ্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারা হামলার তীব্র নিন্দা জানান এবং পতিত স্বৈরাচারের দ্রুত বিচারের দাবি জানান। এই ধরনের হামলা ২৪ পরবর্তীতে মেনে নেওয়া মানে আপোষ করা মনে করেন তারা। ভিডিও দেখে অপরাধীদের সনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবী জানান তারা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024