|
Date: 2025-09-26 20:51:21 |
কেন্দ্র ঘোষিত জামায়াতে ইসলামির পাঁচ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীর বাঘা উপজেলায় সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল করে উপজেলা জামায়াত।
শুক্রবার (২৬-০৯-২০২৫) বাদ আসর উপজেলা জামাতের আয়োজনে ঐতিহাসিক বাঘা তেতুলতলা সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-রাজশাহী (০৬)বাঘা চারঘাট আসনের এমপি প্রার্থী প্রভাষক নাজমুল হক। অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামাতের সাবেক আমির ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জিন্নাত আলী, উপজেলা জামাতের আমির আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
নেতারা বলেন, কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের আন্দোলন চলবে। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে অবনতির দিকে যাচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।” সন্ত্রাসী হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান নেতারা।
© Deshchitro 2024