কক্সবাজারের কুতুবদিয়ায় পাঁচ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল  ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫)কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে  আসরের নামাজের পর  উপজেলা গেইট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে  প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ শেষে মিছিলটি মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

এতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধুরী।এসময় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, জামায়াত নেতা মাওলানা আবদুস সাত্তার, মাষ্টার হাবিব উল্লাহ, মাওলানা ওসমান গণি প্রমুখ।

সমাবেশে বক্তারা জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া দেশবাসীর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় বলে উল্লেখ করেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024