লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পাটোয়ারী রাস্তার মাথা থেকে খাশেরহাট পর্যন্ত সড়কের কয়েকটি অংশ এখন ছোট ছোট পুকুরে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে সড়কের গর্তে পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে প্রতিদিনই বাস-ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
শুধু যানবাহনই নয়, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের আসা–যাওয়াতেও চরম দুর্ভোগ দেখা দিয়েছে। যাত্রী ও ব্যবসায়ীরাও ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসী অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের দাবি জানালেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে জনদুর্ভোগ দিন দিন বাড়ছে।
স্থানীয়দের অনুরোধ, অবিলম্বে সড়কের গর্তগুলো ভরাট ও সংস্কারের উদ্যোগ গ্রহণ করে জনদুর্ভোগ লাঘব করা হোক।