|
Date: 2025-09-29 19:51:33 |
লক্ষ্মীপুর-২ আসনের সাধারণ মানুষ আগামী জাতীয় নির্বাচনে তাদের জীবনমান উন্নয়ন ও এলাকার সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে নানা প্রত্যাশা ব্যক্ত করেছেন। এলাকাবাসীর দাবি—নির্বাচিত জনপ্রতিনিধি যেন এসব প্রত্যাশাকে আন্তরিকভাবে গ্রহণ করে বাস্তবে রূপ দেন। এলাকাবাসীদের প্রধান চাহিদার মধ্যে রয়েছে প্রতিটি রাস্তায় ইটের সলিং ও পাকা করণ সম্পন্ন করা, প্রতিটি মসজিদে অজুখানা, টয়লেট ও সোলার প্যানেলের ব্যবস্থা নিশ্চিত করা। এছাড়া তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে অন্তত দুটি খেলার মাঠ নির্মাণ, প্রতিবছর ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে ইসলামী অনুষ্ঠান আয়োজন, জনগণের প্রয়োজনে জনপ্রতিনিধির তাৎক্ষণিক অংশগ্রহণ এবং এতিম মেয়েদের বিয়ের খরচে সহযোগিতার দাবি তুলেছেন ভোটাররা।
© Deshchitro 2024