|
Date: 2025-10-01 13:03:28 |
শারদীয় দুর্গাপূজার মহালগ্নে শুভ অষ্টমীর দিনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্প্রীতির বার্তা দিতে বাঘারপাড়া উপজেলার একাধিক সর্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রবীণ নেতৃত্ব।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাঘারপাড়া উপজেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আগামী নির্বাচনে ৮৮ যশোর–৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, জননেতা জনাব মসিয়ুর রহমান।জানা যায়, শুভ অষ্টমী উপলক্ষে তিনি বাঘারপাড়া উপজেলার ৭নং দরাজহাট, ৮নং বাসুয়াড়ী এবং ৯নং জামদিয়া ইউনিয়নের বিভিন্ন সার্বজনীন দুর্গামন্দিরে যান। মন্দির প্রাঙ্গণে তিনি পূজারী, ভক্ত ও স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উৎসবের শুভেচ্ছা জানান।
এসময় জননেতা মসিয়ুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌর বিএনপি'র সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাই মনা, বাঘারপাড়া উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আবু তাহের সিদ্দিকী, বাঘারপাড়া উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক বিল্লাল বিশ্বাস ও উপজেলা বিএনপি নেতা মাসুদ আলম টিপু সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এছাড়া বিভিন্ন পূজাকমিটির নেতৃবৃন্দও তাদের স্বাগত জানান এবং মন্দির পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন।নেতৃবৃন্দ মন্দির পরিদর্শনের মাধ্যমে দেশের ঐতিহ্যবাহী শারদীয় উৎসবে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা ও সহমর্মিতা প্রকাশ করে বলেন, সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানই বাংলাদেশের ঐতিহ্য।
© Deshchitro 2024