আগামী ৭ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ঘোষিত ছুটি বলবৎ থাকবে। আগামী ৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় খোলা থাকবে তবে এ সময়ে কোন পরীক্ষা নেওয়া হবে না।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024