|
Date: 2025-10-04 21:01:48 |
অর্থ, যায়গা, সম্পদ যার যত বেশি। তার সমস্যাও তত বেশি। তার শত্রুতা বাড়ে। মনে রাখবেন আমরা সবাই কিন্তুু লোভি। সবকিছু পাওয়ার আগ পর্যন্ত আমরা কেউ লোভি নই। কিন্তুু সবকিছু পেয়ে আমাদের লোভটা আরও বাড়ে। আমার আরো চাই আরো দাও।
আমরা মানুষ এ পৃথিবীতে আসার সময় কিছুই নিয়ে আসিনি। নিজের গায়ের পোশাকটাও আমরা নিয়ে আসতে পারিনি৷ পৃথিবী ছেড়ে সকলকে যেতে হবে। পৃথিবীর বুকে কেউ কখনো অমর নয়। আর যাওয়ার সময় ও আমরা কিছুই নিয়ে যেতে পারবোনা৷ এটাই হলো আমাদের একমাত্র বাস্তব সত্য।
কিন্তুু আমাদের এই আসা যাওয়ার মাঝে আমাদেরকে একমাত্র ঘ্রাস করে লোভ। অর্থলিপ্সা,সম্পদের পাহাড় গড়বার লিপ্সা। এ পৃথিবী যার যত বেশি সম্পদ রয়েছে। তার লোভও ততবেশি। অধিক সম্পদের পাহাড়ে মানুষের হৃদয়কেও পাহাড় বানিয়ে দেয়।
উপরওয়ালা আমাদেরকে অধিক সম্পদ দেয়। আমাদের সম্পদের উপর হক থাকে গরীব অসহায়দেী। তবে আমরা তা না করে অর্থলালসায়। আমরা সব নিজেরাই ভোগ করি। যার কারনে আমাদের হৃদয় কঠোর পাথরে আবৃত হয়।
আমরা ভুলে যাই এ পৃথিবীর কিছুই আমাদের নয়। অর্থলিপ্সা আর সম্পদগড়ার লালসা আমাদের এমনভাবে ঘ্রাস করে যে আমরা অর্থ আর সম্পদ গড়তে গড়তে নিজেদের পরপারে যাওয়ার সময় এসে যায়। আমরা ভুলে যাই যে অতিরিক্ত অর্থলিপ্সা আমাদের ধ্বংসের কারন।
এ পৃথিবীতে বেশিরভাগ মানুষের সাথে শত্রুতা তৈরি লোভ,এবং লালসার কারনে। সম্পদের পাহাড় গড়ার লোভে আমরা নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলি এক সময়। কারন আমরা সবাই লোভি। আমি, আপনি, পৃথিবীর সকলে।
© Deshchitro 2024