|
Date: 2025-10-05 11:50:49 |
সোহরাওয়ার্দী কলেজ, বাংলা বিভাগ
আজ শিক্ষক দিবসে আমাদের হৃদয়ের গভীর থেকে স্মরণ করছি আমাদের প্রিয় শিক্ষক সাইফুল স্যার–কে। তিনি ছিলেন সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের এক অনন্য শিক্ষক, যিনি তাঁর প্রজ্ঞা, মমতা ও অনুপ্রেরণায় অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে স্থায়ী আসন গড়ে তুলেছেন।
সাইফুল স্যার তাঁর আন্তরিকতা, কোমল আচরণ ও সাহিত্যপ্রেম দিয়ে শ্রেণিকক্ষকে প্রাণবন্ত করে তুলতেন। তাঁর পাঠদানের ধরণ ছিল অন্যরকম—যেখানে পাঠ্যবইয়ের বাইরেও জীবন ও মানবতার শিক্ষা মিলত প্রতিটি ক্লাসে।
সম্প্রতি তিনি আমাদের প্রতিষ্ঠান থেকে বিদায় নিয়ে কোটালীপাড়া কলেজ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদান করেছেন। যদিও তিনি এখন অন্যত্র কর্মরত, তবুও তাঁর অবদান, ভালোবাসা এবং স্নেহ আমাদের হৃদয়ে চির অম্লান থাকবে।
আজকের এই শিক্ষক দিবসে আমরা তাঁকে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
আমরা তাঁর সর্বাঙ্গীন মঙ্গল, সুস্বাস্থ্য ও আরও সাফল্য কামনা করি।
মোঃ হাদিসুর রহমান বাংলা বিভাগ
সোহরাওয়ার্দী কলেজ
© Deshchitro 2024