জবি প্রতিনিধি 


আগামী বৃহস্পতিবার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষবৃত্তির আবেদন শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনলাইনে এই আবেদন করতে পারবে। 


আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এ তথ্য জানান। 

তিনি বলেন, শিক্ষার্থীদের বিশেষবৃত্তির আবেদনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে শিক্ষার্থীরা অনলাইনে এই আবেদন করতে পারবে। 


তিনি বলেন, প্রত্যেকটা বিভাগে আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্যাদি সম্বলিত নমুনা কপি পাঠানো হবে। নমুনা কপিতে বিস্তারিত তথ্যের বিবরণ দেয়া থাকবে। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই আবেদন করা যাবে। 

আবেদনের যোগ্যতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সকল বিষয়ই প্রতিটা বিভাগে চিঠি দিয়ে জানানো হবে। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024