|
Date: 2025-10-08 00:27:03 |
।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে ৫ টার দিকে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর পশ্চিমপাড়া গ্রামের সাইফার ফকিরের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মো.আরিফুর রহমান লোহাগড়া উপজেলার কুমারকান্দা গ্রামের মুজিবর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে লোহাগড়া উপজেলার জয়পুর পশ্চিমপাড়া গ্রামের সাইফার ফকির নামের একজনের বাড়িতে পানির মোটর নষ্ট হওয়ায় তিনি লোহাগড়া বাজারের একটি ইলেকট্রনিক পন্য ব্রিকির দোকানে যান। এসময় দোকানের মালিক তাকে আরিফুর নামে ওই ইলেকট্রিক মিস্ত্রিকে নিয়ে যেতে বলেন। পরে বাড়ির মালিক সাইফার ফকির আরিফুরকে ৫শ টাকা চুক্তিকে মোটর ঠিক করাতে নিয় যান।
এরপর আরিফুর ওই বাড়িতে গিয়ে মোটরের বিদ্যুৎতের তার প্লাস দিয়ে কাটতে যান, তখন বাড়ির মালিক সাইফার তাকে মেইনসুইচ বন্ধ করে নিতে বলেন। কিন্তু আরিফুর বলেন যে বন্ধ করা লাগবেনা। এর কিছুসময় পর বিদ্যুতের তার কাটার সময় আরিফুর বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাড়ির মালিক মেইন সুইচ অফ করেন। পরে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
© Deshchitro 2024