|
Date: 2025-10-14 20:37:14 |
নীলফামারীর ডোমার উপজেলার খাটুরিয়া উচ্চ বিদ্যালয়ে স্কাউটসের দীক্ষা গ্রহণ ও বার্ষিক ডে ক্যাম্প-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ই অক্টোবর) সকালে খাটুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দীক্ষা গ্রহণ ও বার্ষিক ডে ক্যাম্পে বিদ্যালয়টির প্রধান শিক্ষক সহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শায়লা সাঈদ তন্বী।
এসময় আরও উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা স্কাউটসের কমিশনার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলাম, উপজেলা স্কাউটসের কমিশনার নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শরীফ হোসেন প্রমুখ সহ স্কাউটসের অন্যান্য নেতৃবৃন্দ ও সহকারী শিক্ষকবৃন্দ।
© Deshchitro 2024