হজ নিবন্ধনের সময় আগামী ১৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।


মঙ্গলবার (১৪ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


এতে বলা হয়, ২০২৬ সালে হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার জন্য বিশেষ বিবেচনায় সরকারি-বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ১৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো।


এ সময়ের মধ্যে হজে গমনে ইচ্ছুকদের নিবন্ধন করে তাদের হজ গমন নিশ্চিতের জন্য অনুরোধ করা হলো। 


সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে গত ১২ অক্টোবর হজযাত্রী নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024