লক্ষ্মীপুর সদর উপজেলার হায়দরগঞ্জ মডেল স্কুল পরিদর্শন করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় উপ-পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আখতার হোসাইন। মঙ্গলবার সকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে বিদ্যালয়ের পাঠদানের মান, শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের শৃঙ্খলা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষক-শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন।