|
Date: 2025-10-16 09:37:38 |
'সাম্য ও সমতার বাংলাদেশ: জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন' শীর্ষক কার্যক্রমের আওতায় ১৫ অক্টোবর (বুধবার) বগুড়ার বনানী গাক টাওয়ারে একটি অবহিতকরণ সামাজিক নিরীক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণে গাবতলী, সারিয়াকান্দি, শিবগঞ্জ ও শাজাহানপুর উপজেলা থেকে পূর্বে গঠিত নাগরিক গ্রুপের ৮০ জন সদস্য, ৪ জন কমিউনিটি ভলান্টিয়ার এবং ফিল্ড কো-অর্ডিনেটর অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের উদ্বোধনী সেশনে বক্তব্য প্রদান করেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম এবং সিপিডি’র অতিরিক্ত পরিচালক (ডায়ালগ এন্ড আউটরিচ) অভ্র ভট্টাচার্য। তারা তাদের বক্তব্যে সামাজিক নিরীক্ষার মাধ্যমে স্থানীয় পর্যায়ে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় এ প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
প্রশিক্ষণের মূল সেশন পরিচালনা করেন নাগরিকতা কর্মসূচির প্রকল্প পরামর্শক মোজাহিদুল ইসলাম, সিপিডি'র মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন এসোসিয়েট জাওয়াদুল করিম।
প্রশিক্ষণের মূল সেশনে এসডিজি অর্জন ও সুশাসন বাস্তবায়নে সামাজিক নিরীক্ষার ভূমিকা, মানবাধিকারভিত্তিক পদ্ধতি (HRBA), কাউকে পিছিয়ে রেখে নয় (LNOB) এবং জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি (GESI) এর মতো গুরুত্বপূর্ণ নীতিমালার আলোকে সামাজিক নিরীক্ষার প্রক্রিয়া ও পদ্ধতি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও প্রশিক্ষণে সামাজিক নিরীক্ষার জন্য প্রয়োজনীয় জরিপ প্রশ্নাবলী উপস্থাপন, ফোকাস গ্রুপ আলোচনা (এফজিডি) ও কেআইআই ফরম্যাট পরিচয় করানো হয় এবং ডাটা সংগ্রহ ও মাঠপরিকল্পনার উপর মক ট্রায়াল ও দলীয় অনুশীলনের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা সরাসরি অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে সামাজিক নিরীক্ষা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দক্ষতায় সমৃদ্ধ হন।
উল্লেখ্য যে, সুইজারল্যান্ড ও কানাডা সরকারের যৌথ সমর্থনে GFA Consulting Group GmbH এর ব্যবস্থাপনায় সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)'র বাস্তবায়নে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর সহযোগিতায় নাগরিকতা কার্যক্রমটি বগুড়া জেলায় বাস্তবায়িত হচ্ছে।
© Deshchitro 2024