|
Date: 2025-10-16 23:47:33 |
মোঃ গোলাম মোস্তফা:
২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর মাদারীপুরের শিবচর উপজেলার বেশ কয়েকটি কলেজে দেখা দিয়েছে চরম হতাশা। উপজেলায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে কেউই পাস করতে পারেনি, অন্যদিকে বেশ কয়েকটি কলেজে পাসের হার ২০ শতাংশের নিচে নেমে গেছে।
শিবচর উপজেলার শিরিন জাহান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে ২৮ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। একইভাবে ও শূন্য ফলাফল করেছে নূর-ই-আলম চৌধুরী কলেজেও
এছাড়া রিজিয়া বেগম মহিলা কলেজে ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ২০ জন, নুরুল আমিন কলেজে ২১৯ জনের মধ্যে পাস ৮০ জন, আর ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজে ৫৯৪ জনের মধ্যে উত্তীর্ণ ১৩৯ জন।
তবে তুলনামূলক ভালো ফল করেছে সরকারি বাহারমগঞ্জ কলেজ। এ কলেজে ১,০২০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪৯ জন উত্তীর্ণ হয়েছে এবং ১০ জন জিপিএ-৫ অর্জন করেছে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত ক্লাস, উপস্থিতি এবং শিক্ষকদের তদারকি ঘাটতির কারণে উপজেলার বেশিরভাগ প্রতিষ্ঠানে ফলাফল খারাপ হয়েছে। তাঁরা বলেন, একাডেমিক কার্যক্রম জোরদার করা গেলে আগামী বছর ফলাফলে উল্লেখযোগ্য উন্নতি সম্ভব।
© Deshchitro 2024