|
Date: 2025-10-21 18:51:19 |
জাতীয় নাগরিক পার্টির অঙ্গসংগঠন "জাতীয় শ্রমিক শক্তি" এর সিনিয়র সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরিদপুরের সদরপুর উপজেলার মামুন চাকলাদার। জাতীয় নাগরিক পার্টি গঠনের আগে তিনি গনঅধিকার পরিষদের রাজনীতিতে যুক্ত ছিলেন। ঢাকা মহানগর উত্তর শ্রমিক অধিকার পরিষদ এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গনঅধিকার পরিষদের দায়িত্বশীল পদ থেকে ইস্তফা দিয়ে জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গনঅভ্যুত্থানের পরে গনঅধিকার পরিষদ বিপ্লবী রাজনৈতিক ধারা থেকে ইউটার্ন করে গতানুগতিক রাজনৈতিক ধারার অংশ হয়ে গেছে, এটা আমাদেরকে ব্যাথিত করেছে। আমরা মনে করি শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য নতুন বিপ্লবের সূচনা ছাড়া উপায় নেই। সেই চিন্তা এবং উদ্দেশ্য থেকেই "জাতীয় শ্রমিক শক্তি" এর আত্মপ্রকাশ এবং আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঘটেছে৷ নিজ এলাকা ফরিদপুরকে প্রাধান্য দিয়ে সারাদেশের শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সবসময় সোচ্চার থাকবেন বলে জানান তিনি।
© Deshchitro 2024