বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ মডেল স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫ অক্টোবর) স্কুল মাঠ চত্ত্বরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ  আব্দুল লতিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জসিম উদ্দিন ।


এ সময় উপস্থিত ছিলেন -কালমেঘ মডেল স্কুলের প্রতিষ্ঠাকালীন পরিচালক ও বর্তমান উপদেষ্টা মোঃ আব্দুর রহিম,  পরিচালক মোঃ শাহজাহান আলী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষক ,অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে স্কুল চত্ত্বর মিলন মেলায় পরিণত হয় ।‌ প্রধান অতিথি মোঃ জসিম উদ্দিন বলেন-অভিভাবকরা এ প্রতিষ্ঠানের প্রাণ । এ প্রতিষ্ঠান সুনামির সাথে এগিয়ে যাচ্ছে, শিক্ষকরা আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের পাঠদান করছেন । এ প্রতিষ্ঠানটি উপজেলার মধ্যে একটি শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠান হিসেবে মর্যাদা লাভ করবে  ।


 পরিচালক মোঃ শাহজাহান আলী বলেন -আমরা শিক্ষার মান উন্নয়নে আন্তরিক ও অঙ্গীকারবদ্ধ। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করা এবং সময় উপযোগী দক্ষ শিক্ষার্থী  গড়ে তোলা ।


অভিভাবকরা তাদের সন্তানদের অগ্রগতি কারণে সন্তুষ্টি প্রকাশ করেন ।

আলোচনা শেষে -শিক্ষার্থীরা ইসলামিক গান ,দেশের গান ও ইসলামী নাটিকা পরিবেশন করেন । অনুষ্ঠানের শেষ পর্বে-

বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের উদ্দীপনা মূলক পুরস্কার প্রদান করা হয় ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024