পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় জেলা স্টেডিয়াম থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষার, যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, যুগ্ম আহ্বায়ক সালমান জাকির, যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. সোহেল শেখ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের মধ্যদিয়ে সেই স্বপ্ন পূরণ করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে জেলা যুবদল ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024