|
Date: 2025-10-29 17:59:56 |
লাখাইয়ে পানিতে ডুবে ২বছরের শিশুর মৃত্যু।
লাখাইয়ে পানিতে ডুবে আনাছ মিয়া নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯শে অক্টোবর ) দুপুরে লাখাই উপজেলার ২নং মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনাছ মিয়া হাফেজ সোহেল মিয়ার ছেলে।
জানা গেছে, বুধবার দুপুরে শিশু খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে আনাছকে এক মহিলা পুকুরে ভাসমান অবস্থায় দেখে চিৎকার দিলে তার বাবা সহ স্বজনরা ছুটে আসে, এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আনাছ মিয়াকে মৃত ঘোষণা করেন।
© Deshchitro 2024