|
Date: 2025-10-31 20:34:28 |
মোংলা প্রতিনিধিঃ
মোংলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের
(জেএসডি) ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার বিকেলে জেএসডি'র মোংলা পৌর ও উপজেলা শাখা এ আয়োজন করে।
এ উপলক্ষ্যে শহরের শাপলা চত্বর থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এরপর শাপলা চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেএসডি'র মোংলা উপজেলা শাখা সভাপতি হাবিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি আ. লতিফ খান।
এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাষ্ট্র পরিচালনায় সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেএসডি'র বাগেরহাটের রামপাল উপজেলা শাখা সভাপতি মো. আফজাল হোসেন, ফকিরহাট উপজেলা শাখা সভাপতি সরওয়ার হোসেন ও মোংলা পৌর শাখা সভাপতি মো. ইমরান হোসেন বাবুল
© Deshchitro 2024