লাখাই থানা পুলিশের সাঁড়াশি অভিযানে সাজাপ্রাপ্ত সহ গ্রেপ্তার- ৬। লাখাই থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে পলাতক সহ ৬ আসামীকে গ্রেপ্তার। লাখাই থানা সূত্রে জানা যায় , শুক্রবার দিবাগত রাতে পুলিশের উপপরিদর্শক আকতারুজ্জামান, প্রনয় কুমার সরকার, বিপুল চন্দ্র দেবনাথ ও মানিক সাহা সহ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ সুবিদপুর, মোড়াকরি ও জিরুন্ডা, কাটিহারা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে আসামীদের বাড়ীতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত সহ নিয়মিত মামলার আসামীদের কে গ্রেপ্তার করা হয়েছে। আসামীরা হলেন শামীম মিয়া,আহাম্মদ আলী ও আব্দুল বাতিন সুবিদপুর গ্রামের আহাম্মদ আলীর ছেলে সাহাব উদ্দীন, সফিক মিয়া চৌধুরীর ছেলে শামীম মিয়া চৌধুরী (২৪) জিরুন্ডা গ্রামের বাবুল মিয়ার ছেলে আব্দুল বাতিন (২৮) ও পলাতক আসামী মোড়াকরি গ্রামের আহাম্মদ আলীর ছেলে সাহাব উদ্দীন, কাটিহারা গ্রামের সাজাপ্রাপ্ত মৃত দেবীচরন রবিদাসের ছেলে রবি চরন রবি দাস ও একই গ্রামের মৃত সুখলাল রবিদাসের ছেলে আরাধন রবি দাস, ও সুবিদপুর গ্রামের মৃত আকরাম আলী চৌধুরীর ছেলে মনাই মিয়া চৌধুরী ওরফে হেলাল মিয়াকে গ্রেপ্তার করেন লাখাই থানা পুলিশ । গ্রেপ্তারকৃত আসামীদের কে শনিবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালত সোপর্দ করা হয়েছে।আসামিদের গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)বন্দে আলী।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024