|
Date: 2025-11-08 16:48:20 |
মধুপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ৩'শ ৬২ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৮ নভেম্বর সকালে মধুপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে।
পবিত্র আল কোরআন ও গিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এসোসিয়েশনের সভাপতি মোজাফফর আলী আকন্দের সভাপতিত্বে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মধুপুর সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান আব্দুস সালাম, মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের সহকারী অধ্যাপক শিশির, শিক্ষানুরাগী এম রতন হায়দার, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূরনবী শিহাব, এ বৃত্তি পরিক্ষা নিয়ন্ত্রক আলী আকবর। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
সঞ্চালনা করেন মধুপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল হোসেন আলোচনা অনুষ্ঠান শেষে ৩'শ ৬২ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। এ বেসরকারি বৃত্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১০০৯ জন। বৃত্তি পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকগণ।
© Deshchitro 2024