|
Date: 2025-11-10 18:27:54 |
আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলায় স্বর্ণের চেইন ছিনতাই চক্রের তিন নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার হলমার্কেট এলাকার তেল পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক নারী রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনজন নারী মিলে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ভুক্তভোগী চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তিন নারীকে আটক করে পুলিশে খবর দেয়। পরে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃতরা হলেন কুলসুমা বেগম (৫০), স্বামী: আবুল হোসেন। সুলতানা আক্তার জুই (২২), স্বামী: মো. ইব্রাহিম মিয়া। নাইমা আক্তার (১৯), স্বামী: নজরুল ইসলাম ।
তিনজনই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার বাসিন্দা।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারকৃত তিন নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
© Deshchitro 2024