মোহাম্মদ মনির হোসেন সোহেল
চাটখিল প্রতিনিধ: ঢাকাস্থ চাটখিল উপজেলা জিয়া ঐক্য ফোরাম এর পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বাক্ষরিত চিঠিতে মহিন উদ্দিন সুমনকে যুগ্ন সাধারন সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।

মহিন উদ্দিন সুমন একজন উদীয়মান ব্যবসায়ী। তিনি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখোলা ইউনিয়ন সিংবাহুড়া এর বাসিন্দা। তিনি ঢাকা জিয়া সমাজ কল্যান ফোরামের যুগ্ম আহবায়ক ও আলোচীত সেচ্ছাসেবী সংগঠন "চ্যারিটি ফর সিংবাহুড়া সেক্রেটারি" পদে যুক্ত হয়ে রাজনৈতিক ও সামাজিক কাজকর্ম অব্যহত রেখেছেন।

তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শে উজ্জীবিত হয়ে, বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। সামাজিক উন্নয়নে রয়েছে তার যথেষ্ট ভূমিকা।
মহিন উদ্দিন সুমন মুঠোফোনে জানান, তিনি উক্ত কমিটির কার্যকরী কমিটির সভাপতি ও সেক্রেটারিসহ সকলকে "যুগ্ম সাধারণ সম্পাদক" নির্বাচিত করায় ধন্যবাদ জানিয়েছেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024