|
Date: 2025-11-12 18:59:52 |
লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি, দাম করছে উঠানামা ।
লাখাইয়ে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি, লাখাইয়ের বিভিন্ন হাট বাজারের কাঁচা বাজার ঘুরে জানা গেল সবজির দাম উঠানামা করছে। শীতের শুরু থেকেই নতুন সবজি বাজারে আসলেও দাম উঠানামা করায় নিম্নমানের আয়ের মানুষ সবজি কিনতে হিমশিম খাচ্ছে ।গতকাল বুধবার বিভিন্ন হাট বাজারের কাঁচাবাজার ঘুরে দেখা যায় সবজি বাজার উঠানামা করায় কখনও নাগালের কাছে আবার কখনো নাগালের বাহিরে। লাখাইয়ের ঐতিহ্যবাহী বুল্লা বাজারে কাঁচাবাজার ঘুরে দেখা যায় গত সপ্তাহের থেকে প্রতি কেজিতে দাম একটু কমেছে, বুধবার টক টমেটো ১০০/১২০ টাকা, কাঁচা টমেটো ৭০টাকা, দেশি গাজর ৮০ টাকা, শিম ৮০/৯০টাকা, লম্বা বেগুন ৬০ টাকা, সাদা গোল বেগুন ৮০ টাকা, শসা ৪৫/৫০ টাকা, করলা ৭০ টাকা, পেঁপে ২৫ টাকা, কাচা মরিচ ১২০/১৫০ টাকা, মুলা ৪০/৫০টাকা, ডায়মন্ড আলু ২৫ টাকা, লাল দেশি আলু ৩০ টাকা ধরে বিক্রি করছেন। বুল্লা বাজারের কাঁচামাল ব্যবসায়ী জুনাইদ বলেন, এখন সবজি আমরা হবিগঞ্জের কাঁচা বাজার থেকে আনি, গত সপ্তাহের থেকে একটু কম দরে কিনে আনছি, এবং কমদামে বিক্রি করছি।
বামৈ বাজারের এক বিক্রেতার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের এখানে বিভিন্ন গ্রাম থেকে সবজি আসছে, শহর থেকেও আনি,তবে বাজার উঠানামা করছে।
আমরা সঠিক দামে বিক্রি করছি, কিন্তু আমাদের লাভ কম হচ্ছে।
বুল্লাবাজারের এক ক্রেতার কাছে জানতে চাইলে, তিনি বলেন, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক এখন সবজির দাম উঠানামা করলেও নাগালের মধ্যে আছে। আমরা সাধ্য মত, বাজার করতে পারছি, এভাবে যদি চলতে থাকে, আমরা সবজি হীনতায় থাকবো না।
লাখাইয়ের বামৈ, লাখাই সদর, কালাউক, বটতলী, এবং মুড়াকরির কাঁচা বাজার ঘুরে দেখা যায় বুল্লাবাজারের তুলনায় সব বাজারে একটু বেশি দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি।
কালাউক বাজারের এক ক্রেতার কাছে জানতে চাইলে তিনি বলেন, কিছুদিন আগেও আমরা অতিরিক্ত দামে সবজি কিনেছি, ৫০০ টাকার সবজি কিনলেও ২ দিন যাইতো না, এখন ১০০/১৫০ টাকার মধ্যেই ব্যাগ ভরে সবজি কিনতে পারছি।সবজি ক্রেতা জাবেল মিয়া বলেন, প্রশাসনের সুদৃষ্টি রাখা প্রয়োজন, কারন সবজির বাজার উঠানামা করছে, প্রশাসন যদি সুদৃষ্টি রাখে তাহলে কোন কিছুতেই সিন্ডিকেট করতে পারবে না। আমরা হাসিমুখে কিনতে পারবো নিত্যপ্রয়োজনীয় জিনিস।
© Deshchitro 2024