|
Date: 2025-11-14 18:48:48 |
মাদারীপুরের শিবচরের পাচ্চর গোলচক্কর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে ৩১ দফা কর্মসূচি জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে ও আসন্ন নির্বাচনী কার্যক্রমকে গতিশীল করার জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (১৪নভেম্বর) বিকেলে পাচ্চর গোলচক্কর এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যকরী সদস্য জনাব কামাল জামান মোল্লা।
প্রধান বক্তা শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব মাহবুব রহমান মাদবর , আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান)।
সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজু মোল্লা এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম।
সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষিত বহুদলীয় গণতন্ত্রের ধারা পুনঃপ্রতিষ্ঠা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফা কর্মসূচি জনগণের সামনে তুলে ধরেন। তারা এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধান অতিথি জনাব কামাল জামান মোল্লা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময়ই জনগণের অধিকার ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করে আসছে। আমাদের লক্ষ্য হলো তারেক রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়া। ১৩ তারিখ একটি আওয়ামী লীগের সন্ত্রাসীরা খুনি হাসিনার নির্দেশে দেশের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তা কঠোর হাতে দমন করেছে। তিনি আরো বলেন শিবচর আসনের মনোনয়ন ইনশা-আল্লাহ দল আমাকেই দিয়ে শিবচর বাসীর মনের আশা পূর্ণ করবেন।
প্রধান বক্তা জনাব শাহাদাত হোসেন খান বলেন, শিবচর উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে। জনগণ আজ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের রূপরেখা হচ্ছে আমাদের ৩১ দফা কর্মসূচি। এই কর্মসূচি বাস্তবায়ন হলে দেশের মানুষ প্রকৃত গণতন্ত্রের স্বাদ পাবে। শিবচরের জন নন্দিত নেতা কামাল জামান মোল্লাকেই দল মনোনয়ন দিয়ে শিবচরের জন মানুষের আকাংখা পূরণ করার সুযোগ করে দিবেন এবং দলের হাইকমান্ড তা বিবেচনায় আনবে বলে তিনি দাবি করেন। সেই সাথে তিনি আরো বলেন আওয়ামী লীগের পেত আত্মারা যদি কোন বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে শিবচর উপজেলা বিএনপি তাদের কঠিন জবাব দেবে।
বিশেষ অতিথি শাজাহান মোল্লা সাজু বলেন, নির্যাতন-নিপীড়নের মুখেও বিএনপির নেতাকর্মীরা মাঠে আছে। জনগণের শক্তিই আমাদের আসল শক্তি। আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনকে সফল করব। শিবচরের মানুষের সফলতা তখনই আসবে যখন কামাল জামান মোল্লা সাংসদ হয়ে শিবচরের জন্য কাজ করার সুযোগ পাবে।
এছাড়াও বক্তারা কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহার দাবি করে বলেন। শিবচরে আসন যদি বিএনপি বিজয় লাভ করতে চায় তাহলে কামাল জামান মোল্লার বিকল্প নেই। দল যদি এর বাইরে সিদ্ধান্ত নেয় তাহলে এই আসন হারাবে বলেও শংকা করেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ কর্মীদের সংগঠিত থেকে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভুমিকা রাখার অঙ্গীকার করেন।
কর্মী সভায় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024