|
Date: 2025-11-15 16:59:06 |
শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৪৮৯ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। ১৪ নভেম্বর শুক্রবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গুমড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৮৯ বোতল মদসহ মহরম আলীর ছেলে মাজহার (২৬) এর বসত ঘর থেকে উদ্ধার করে। এক গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীনের নির্দেশে একদল পুলিশ সদস্য শুক্রবার বিকেলে উপজেলার গুমড়া এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে ৪৮৯ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত মদের বর্তমান বাজার মূল্য আনুমানিক ছয় লক্ষ টাকা। এ ঘটনায় ঝিনাইগাতী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
© Deshchitro 2024