রংপুরের পীরগাছায় অন্নদানগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় ইমান আলীর স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে অন্নদানগর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেন অন্নদানগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক খন্দকার আব্দুল আজিজ এবং সঞ্চালনা করেন প্রাক্তন ছাত্র রফিকুল ইসলাম। 

এসময় প্রাক্তন প্রধান শিক্ষক ইমান আলীর বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোজাফ্ফর হোসেন, আব্দুর রশিদ মাস্টার, ডাক্তার নুরুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল মতিন, জয়নুল আবেদীন, শাহ আলম বাসার, নাজিউর রহমান, তাজউদ্দিন, মেহেদী হাসান প্রিন্স, মোস্তফা কামাল, নূর মোহাম্মদ, আনোয়ার হোসেন, ডাক্তার আশেকুর রহমান, এন্তাজ আলী, তসলিম উদ্দিন, ডাক্তার রবীন্দ্রনাথ, গাজী সালাউদ্দিন, ডাক্তার শাখেরুল ইসলাম সবুজ, লুৎফর রহমান, আরিফুল ইসলাম, সুফী মোতাহার হোসেন, মাজেদ মন্ডল, মোজাম্মেল হক, আলাউদ্দিন, প্রধান শিক্ষক শাহনুর আলম, অন্নদানগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান, মরহুমের ছেলে গোলাম মোস্তফা পলাশসহ আরও অনেকে। 

পরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা শরিফুল ইসলাম শরিফ। ইমান আলী গত ৩১ অক্টোর নিজবাড়ীতে ইন্তেকাল করেন। কর্মময় জীবনে তিনি অনেক ছাত্র রেখে গেছেন যারা আজ দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তা। তারা তাদের শিক্ষকের স্মরণসভায় এসে অনেকেই আবেগতাড়িত হয়ে পড়েন। ১৯৭৪ সাল থেকে শুরু করে আজ অবধি সকল ব্যাচের ছাত্র-ছাত্রীরা এ স্মরণসভায় উপস্থিত ছিলেন। তবে সকল ব্যাচের ছাত্র-ছাত্রীরা তাদের দীর্ঘদিনের সহপাঠিদের একদিনের জন্য কাছে পেয়ে যেন এক মিলনমেলায় পরিণত হয় স্মরণসভাটি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024