|
Date: 2025-11-18 18:06:32 |
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্থানীয় আলেম-ওলামা, ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বিএনপি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলেম সমাজকে অবহিত করতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ২টায় মাটিরাঙ্গা চৌধুরী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজালাল কাজল এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ সভাপতি আবু ইউসুফ চৌধুরী, নাসির উদ্দীন চৌধুরী, ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খান, সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম পাটোয়ারী, যুগ্ম সম্পাদক দেবাশীষ দত্ত আশিষ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সাদ্দাম, সনাতন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি স্বপ্ন কান্তি পাল, পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন সহ পৌর ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
সভায় জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া বলেন, ইসলামের নাম ভাঙিয়ে একটি বিশেষ রাজনৈতিক দল ভোট চেয়ে বেড়াচ্ছেন। তারা ভোটের বিনিময়ে বেহেশতে যাওয়ার প্রলোভন দেখাচ্ছে ভোটারদের। গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় মসজিদগুলোকে তারা রাজনৈতিক কর্মসূচির পালনের স্থানে পরিণত করেছে। এই ধরনের ধর্ম ব্যবসায়ী দলের প্রতারণা থেকে আলেম-ওলামা মাশায়েখদের সতর্ক থাকতে হবে। ওলামা মাশায়েখ ও আলেমরা জাতির পথনির্দেশক, তারা সচেতন হয়ে মানুষকে ইসলামের সঠিক বার্তা পৌঁছে দিলে ধর্ম নিয়ে দেশে কেউ রাজনীতি করতে পারবে না।
সভা শেষে জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ এলাকায় ধানের শীষের পক্ষে হ্যান্ডবিল বিতরণ করেন নেতাকর্মীরা।
© Deshchitro 2024