|
Date: 2025-11-19 21:25:30 |
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মনোনয়ন ঘিরে আজ বুধবার সন্ধ্যায় মধুপুর পৌরশহরে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় দুইটি বেসরকারি ক্লিনিক ভাঙচুর ও একটি মটরসাইকেলে আগুন দেয়া হয়। সংঘর্ষে আহত হন তিন জন। জানা যায়, এ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন দলের প্রাথমিক মনোনয়ন পান। এরপর থেকেই বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলীর গ্রুপ মনোনয়ন বাতিলের দাবিতে ধারাবাহিকভাবে কর্মসুচি পালন করে আসছে। আজ বুধবার বিকেলে মোহাম্মদ আলী গ্রুপের বিক্ষোভ সমাবেশ ছিল। বিকেল সোয়া চারটার দিকে বাসষ্ট্যান্ডে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা শুরু হয়।
এসময় লাইফ কেয়ার হাসপাতাল ও এশিয়া হসপিটাল ভাঙ্গচুর হয়। বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। সংঘর্ষের সময় মধুপুর ত্রিমোহনা হয়ে বৃহত্তর ময়মনসিংহে যাতায়াতকারি যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
© Deshchitro 2024