|
Date: 2025-11-23 22:51:46 |
যশোরের অভয়নগর উপজেলার মথুরাপুর বাজারসংলগ্ন এলাকায় শিরিষ গাছের ভাইরাস সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মেহেরাব (১২) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেরাব মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং মথুরাপুর গ্রামের মুকুল হোসেনের ছেলে। তার পিতা মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মথুরাপুর বাজারের সন্নিকটে রাস্তার পাশে থাকা বড় শিরিষ গাছ থেকে ভাইরাস সংগ্রহ করতে গাছে ওঠে মেহেরাব। গাছের উঁচু ডালে উঠতেই তার পাশ দিয়ে অতিক্রম করা চলমান বৈদ্যুতিক তার শরীরের সংস্পর্শে আসে। মুহূর্তেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচের পাকা সড়কের ওপর পড়ে গুরুতর আহত হয়। ঘটনাস্থলে গুরুতর আহত হয় বলে স্থানীয়রা জানান।
আহত অবস্থায় অভয়নগর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিল অবস্থার অবনতি ঘটলে ঢাকায় রেফার করা হয় সেখানেই তার মৃত্যু হয় বলিস তাহলে সত্যিটা জানা যায়।
এদিকে, শুক্রবার সকালে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মেহেরাবের সহপাঠীরা আবেগাপ্লুত হয়ে তার বাড়িতে ছুটে যায়। সেখানে কান্নায় ভেঙে পড়ে তার বন্ধুরা ও স্বজনরা। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়জুড়ে শোকের মাতন নেমে এসেছে।
স্থানীয়রা জানান, মর্মান্তিক এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভও দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, ঠিক আছে ভাইরাস সংগ্রহ একটি নেশায় পরিণত হয়েছে, রাস্তার দু'ধারে শিরিষ গাছের ভাইরাস সংগ্রহ না করতে পারে সরকারি ভাবে নিষেধাজ্ঞা দেওয়া হোক
© Deshchitro 2024