|
Date: 2025-11-24 16:04:36 |
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দদের নিয়ে লিঙ্গ সমতা বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর ২০২৫ সোমবার এসআইএল ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে শেরপুর এরিয়া অফিসের হল রুমে আয়োজিত এই সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আশরাফুল আলম। সচেতনতামূলক সভায় তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সামাজিক অংশগ্রহণে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করতে পারলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ মাঠ পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি মত প্রকাশ করেন। সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ, শেরপুর এরিয়া ম্যানেজার সুজল সাংমা। তিনি স্বাগতিক বক্তব্যে বলেন, লিঙ্গ সমতা প্রতিষ্ঠা শুধু সমাজের উন্নয়ন নয়, সামগ্রিক মানবিক অগ্রগতির পূর্বশর্ত। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিটি পরিবারে সচেতনতা বাড়াতে নেতৃত্বশীল ব্যক্তিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে লিঙ্গ বৈষম্য নিরসন, নারীর অধিকার, সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ বৃদ্ধিসহ সমাজে সহিংসতা প্রতিরোধের নানা দিক তুলে ধরা হয়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এরিয়া সুপারভাইজার রয়েল চন্দ্র কোচ। সভা শেষে অংশগ্রহণকারীরা লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় নিজ নিজ সম্প্রদায়ে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
© Deshchitro 2024