“মেধাবী তরুণ সাহসী তোমরা, জাগাও মনের ইচ্ছা-ছাত্রশিবির হাত বাড়িয়ে জানায় শুভেচ্ছা”-এই স্লোগানে পীরগাছা সরকারি কলেজের একাদশ শ্রেণি ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পীরগাছা সরকারি কলেজ শাখার আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি ফিরোজ মাহমুদ।

কলেজ শাখার ছাত্রশিবিরের সভাপতি সেলিম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি মোত্তালিব হোসাইন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমদ, উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, ডাকসুর সদস্য মিফতাহুল হোসাইন আল মারুফ, শেখ মুজিব হলের সাহিত্য সম্পাদক আবিদ হাসান রাফি, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী জহির উদ্দিন জুয়েল, জেলা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, অর্থসম্পাদক হানিফুর রহমান স্বাধীন, প্রকাশনা সম্পাদক আহমেদ ফয়সাল, সাহিত্য সম্পাদক গোলাম মোস্তফা, সাংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান এবং কলেজ শাখার সেক্রেটারী রবিউল ইসলাম সহ আরও অনেকে। 

পরে একাদশ শ্রেণি (২০২৫-২৬) ও অনার্স প্রথম বর্ষ (২০২৪-২৫) সেশনের সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সেই সাথে ফুলেল শুভেচ্ছায় তাদের বরণ করে নেন অতিথিরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024