মিরসরাই উপজেলার জোরারগঞ্জ মধ্যম বাজারে অবস্থিত মারকাজুত তাহফিজ হিফজ ও নুরানী মাদ্রাসার হিফজ সমাপ্ত ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হিফজ সমাপ্ত ও সবক প্রদান অনুষ্ঠান মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ আরিফুল ইসলামের সার্বিক তত্বাবধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং সবক প্রদান করেন ইত্তেফাকুল মাদারিসিদ দ্বীনিয়্যাহ'র সভাপতি হাফেজ মাওলানা ফজলুল করিম।
মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান হাফেজ মাওলানা রাকিবুল ইসলাম রিফাতের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বারইয়ারহাট উম্মাহাতুল মু’মিনিন (রাঃ) মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা আনোয়ার হোসাইন, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল হাই, চৌধুরীহাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি জসিম উদ্দিন, তেমুহানী মোহাম্মদিয়া আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার সিনিয়র শিক্ষক মাওলানা এনায়েত উল্ল্যাহ। এসময় উপস্থিত ছিলেন হেফজ গ্রহণকারী ছাত্রদের অভিভাবকবৃন্দ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

২০২২ সালে মারকাজুত তাহফিজ হিফজ মাদ্রাসার হিফজ ও নুরানী মাদ্রাসা চালুর পর থেকে ৩ বছরে ১৬ জন ছাত্র হিফজ সম্পন্ন করেছেন। অনুষ্ঠানে ২০২৬ সাল থেকে নুরানী বিভাগ চালুর ঘোষনা দেন মাদ্রাসার পরিচালক। তিনি সকলের নিকট প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা ও একটি স্থায়ী ক্যাম্পাসসহ মিরসরাইয়ের মধ্যে মডেল একটি হেফজ ও নুরানী প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে সকলের নিকট দোয়া চেয়েছেন। সবক প্রদান শেষে প্রধান অতিথির দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024